আমরা প্রায় সকলেই জানি শনিগ্রহের বলয় বা রিং এর কথা। এই বলয় ঘিরে শোনা যায় অনেক কথা। আর এই বলয় বা রিং এর জন্যই শনির এই মহনীয় রূপ। মনে করা হয় সূর্য পরিবারের সমস্ত গ্রহগুলির মাঝে সবচেয়ে দৃষ্টিনন্দন গ্রহ এই শনি। আজ যে কারণে শনির কথা উঠলো তাই বরং বলি এখন।

সূর্যের চারদিকে ঘুরতে ঘুরতে তার গ্রহগুলি সর্বদাই তাদের নিজের অবস্থা পরিবর্তন করছে। এই অবস্থা পরিবর্তনের ফলে মাঝে মাঝে এমন একটি অবস্থায় এসে যায় যখন পৃথিবী থেকে কোনো একটি গ্রহ বা অন্য কোনো খ-বস্ত খুব ভালো ভাবে দেখা যায়। যেমন কিছু দিন আগেই দেখা গিয়েছিলো সুপারমনু। সেই সময় আমি “চাঁদ দেখার আয়োজন” করে ছিলাম। এবার আবার শনি গ্রহ এমন একটি অবস্থানে এসেছে, যাতে পৃথিবী থেকে তাকে খুব সুন্দর দেখা যাবে। গত ৪ এপ্রিল থেকে এই সুযোগ শুরু হয়েছে। আরো ভালো ভাবে বলতে গেলে শনি গ্রহটি প্রতি ৩৭৮.১ দিন পরপর সুর্যের বিপরীত দিকে অবস্থান করায় পূর্ব দিগন্তে খালি চোখে দেখার সুযোগ তৈরি হয়। গত বছর এই ঘটনা ঘটেছিলো ২২শে মার্চ আর আগামী ২০১২ সালে ঘটবে ১৫ই এপ্রিল এবং ২০১৩ সালে হবে ২৮শে এপ্রিল।
আকাশে মেঘের দল হামলা চালাচ্ছে কদিন যাবতই, তাই গতকাল দেখার সুযোগ হয়নি। আজও আকাশের মুখ ভার, তাই একটু পরিস্কার হলে আজ রাতে একবার চেষ্ঠা করবো। যদিও ১৪৪মি.মি. টেলিস্কোপে খুব একটা সুন্দর দেখা যাবে না, একটি ছোটো আলোক বিন্দু ছাড়া।
তবে আপনারা চাইলে খালি চোখেই দেখতে পারবেন। খুব সহজেই খুঁজে পাবেন শনিকে Virgo বা কন্যা রাশিতে। যারা কন্যারাশি চিনেন তারা কন্যারাশির সবচেয়ে উচ্চল তারা চিত্রা বা Spica তারা একটু উপরেই উজ্জ্বল শনি গ্রহকে খুঁজে পাবেন।
আর যারা কন্যারাশি চিনেন না তাদের জন্য একটি গাইড লাইন-
প্রথমে উত্তর দিকে মুখ করে তাকান। একটু ডান দিকে একটু উপরের দিকে দেখতে পাবেন Ursa Major বা বৃহৎ ভালুক মন্ডলের অন্তগত সপ্তর্সী মণ্ডল। এটি ভালুকের লেজে। সপ্তর্সী মণ্ডলের শেষের ৪টি তারাকে অর্ধবৃত্ত আকারে বাড়িয়ে নিন নিচের দিকের Bootes বুটিস মণ্ডলের উজ্জ্বল তারা স্বাতী বা Arcturus পর্যন্ত। এবার এই বৃত্তচাপটিক আরো বাড়িয়ে নিলে পৌছে যাবেন Virgo বা কন্যারাশির Spica চিত্রা তারাতে। এবার চিত্রার একটু উপরেই দেখতে পাবেন শনি গ্রহটিকে। নিচে তিনটি ছবির মাধ্যমে বুঝানোর চেষ্ঠা করা হলো।

দৃশ্যপটের সবগুলি তারামণ্ডরের কালপনিক রেখা ও নামসহ উজ্জ্বল তারাগুলির নামও দেয়া আছে। আমাদের আলচ্য বুটিস আর কন্যা রাশিকে দেখতে পাবেন ছবির বাম দিকে।

এবার শুধু উজ্জ্বল তারা ও শনিগ্রহকে দেখানো হলো।

এই ছবিতে দেখতে পাচ্ছেন কি করে শনিকে খুঁজে বের করবেন।

০১।

০২।
এবার শুধু উজ্জ্বল তারা ও শনিগ্রহকে দেখানো হলো।
০৩।
এই ছবিতে দেখতে পাচ্ছেন কি করে শনিকে খুঁজে বের করবেন।
No comments:
Post a Comment